শেখ হাসিনা পালিয়ে যাওয়া ও পুলিশ বাহিনীর কর্মবিতীর কারণে আইন শৃঙ্খলা ব্যবস্থা থমকে যায়। সে মুহুর্তে দেশের আইন শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব নেন সাধারণ শিক্ষার্থীরা। হাতে কলম, কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে ও জাতীয় সম্পদ রক্ষায় থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনা রক্ষা করতে দেখা যায়। কোন চক্রান্তকারী যেন অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্যই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্রদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
প্রতিবেদক কক্সবাজার টেকনফ বাসীর মুখোমুখি হলে উচ্ছুক জনতা জানায়, বর্তমানে ছাত্র সমাজ যে ভাবে দেশ চালাচ্ছে আমরা তাতেই শান্তিতে আছি।
সাতকানিয়ার সত্তুরোর্ধ মুদি ব্যবসায়ী আহমদুর রহমান বলেন, আগে প্রতিদিন ৪ বার চাদা দিতাম। চাঁদাবাজরা এখন সালাম দেয়। ছাত্রদের জন্যই দেশে শান্তি ফিরে এসেছে। আমি প্রাণ খুলে ছাত্রদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।