আজ , , ,

বন্যার্তদের সাহায্যে কোস্টগার্ডের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর

দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট শনিবার বাংলাদেশ কোস্ট গার্ডের সকল পদবীর সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেশের বিভিন্ন স্থানের ভয়াবহ বন্যায় আক্রান্তদের সেবায় মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, এই মহান উদ্যোগ ছাড়াও কোস্ট গার্ড সদস্যরা বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে দিবারাত্রি কাজ করে যাচ্ছে।
ফেনী হবিগঞ্জ এবং মৌলভীবাজারে বন্যার্তদের সাহায্যের জন্য বাংলাদেশ কোস্টগার্ড সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ কাজ করে চলেছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বন্যা কবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এছাড়াও পানি বন্দীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারীদল।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে।

Share this news as a Photo Card


২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: এমপি কিরণ

www.hongkar.com |
dailyhongkar