আজ , , ,

নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা

ত্রাণ বহর নিয়ে আকষ্মিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার চৌমুহনীতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বাজার থেকে ১৯ জন শিক্ষার্থী একটি ট্রাক ভাড়া করে ৬ শত ব্যাগ ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেন চৌমুহনীর উদ্দেশ্যে। শনিবার সকাল থেকে তারা চৌমুহনী উপজেলার বিভিন্ন এলাকার দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বলে জানিয়েছেন ত্রাণ টিমের সদস্য শ্রাবন।
ত্রাণ বিতরণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল হক মোল্যা সহ সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থিক সহায়তায় তারা এ ত্রাণ কাজ পরিচালনা করছেন। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও ঔষধ সমেত ৬ শত প্যাকেট তারা বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন।
ঢাকাস্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেশাদ রাফশান বলেন, আমার বড় ভাই স্টামফোর্ট ইউনির্ভারসিটির শিক্ষার্থী শফিকুল ইসলাম মোল্যার অনুপ্রেরণায় আমরা শরীয়তপুরস্থ ঢাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন শিক্ষার্থীর সমন্বয়ে চৌমুহনীতে ত্রান টিম প্রেরণ করেছি। তারা সফলতার সাথে ত্রান বিতরণ করেছেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar