আজ , , ,

শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

‘হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গণমাধ্যম চাই’ প্রতিপাদ্যে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ ও সময় টিভি প্রতিনিধি বিএম ইশ্রাফিল। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি নুরুল আমিন রবিন, এখন টিভি প্রতিনিধি কাজী মনিরুজ্জামান, ডিবিসি প্রতিনিধি রাজিব হোসেন রাজন, কালবেলা প্রতিনিধি মেরাজ সিকদার প্রমূখ।
সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত হয়ে এডভোকেট মাসুদুর রহমান বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলা হয়েছে। হামলা করে সংবাদ মাধ্যম বন্ধ করা যাবে না।
তিনি আরো বলেন, বিগত সময়ে যারা সাংবাদিকদের বাক-স্বাধীনতা হরণ করেছে তারাই গণমাধ্যমের অফিস ও সাংবাদিকদের উপর হামলা করেছে। বাংলাদেশ রুরাল জার্নাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই হামলার প্রতিবাদ জানাই।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar