শরীয়তপুর জেলা নাগরিক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু। সভা পরিচালনা করেন শরীয়তপুর জেলা জামাতের সাবেক আমীর ও সংগঠনের যুগ্ম আহবায়ক মাওলানা খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমীর কেএম মকবুল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্যা, শাহ মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক দুলাল খান, শরীয়তপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলান মিজানুর রহমান, জেলা খেলাফত আন্দোলনের সভাপতি তোফাজ্জল হোসেন কাশেমী, নাগরিক কমিটির সদস্য মুকুল চন্দ্র রায় সহ নাগরিক কমিটির সদস্যবৃন্দ।
সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে শান্তি শৃঙ্খলা রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্দির রক্ষাসহ ব্যক্তিগত আক্রোশ ও উদ্দেশ্য প্রনোদিত চাঁদাবাজী প্রতিরোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভা থেকে।