শরীয়তপুরে ব্যুরো বাংলাদেশের অর্থায়নে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। দেশের অভ্যন্তরে অতিরিক্ত তাপদাহ ও শুস্ক আবহাওয়া নিরসনে ১৯ আগস্ট সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গৃহায়ণ প্রকল্পের বাসিন্দা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষ চারা বিতরণ করা হয়। ধারণা করা হচ্ছে গাছের চারা সঠিক পদ্ধতিতে লাগিয়ে পরিচর্যা করা হলে চলমান উচ্চ তামপাত্রা নিয়ন্ত্রণ ও ছায়া নিবীর পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি দেশীয় ফলের পুষ্টিগুনে মানবদেহের পুষ্টি চাহিদা পূরণ হবে।
জানাগেছে, জেলা সদরে ৩ হাজার ৫০০ ও নড়িয়া উপজেলায় ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসিফ এলাহী ও ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক নজরুল ইসলাম।