আজ , , ,

ডামুড্যায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিভিন্ন স্থাপনার দেয়াল গুলোতে যেখানে আগে রাজনৈতিক দলের প্রচারণা ও বিভিন্ন পোস্টারে ছেয়ে ছিল, আর এখন সেই দেয়াল গুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এ পরিবর্তনের পেছনে রয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আমরাই গড়বো নতুন বাংলাদেশ, খেটে বড় হও, চেটে নয়, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও তারপর পথ চলো নির্ভয়ে, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তা অনুযায়ী আমল করে কিয়ামতের দিন তার মা-বাবাকে উজ্জ্বল মুকুট পড়ানো হবে, নতুন বাংলাদেশ, পানি লাগবে পানি! ‘আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করবো’ এমন নানান উক্তি শোভা পাচ্ছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, ডামুড্যা ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দেয়াল গুলো ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করছেন শিক্ষার্থীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ডামুড্যার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ টি ছোট ছোট দল সেখানে এই আঁকাআঁকির কাজ করছে। এমন দৃষ্টিনন্দন গ্রাফিতিতে চোখ জুড়ে যায় এলাকাবাসীর। একটা সময় এসব দেয়ালে বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা ছিল। তার পরিবর্তে আজ সেখানে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে ফুটে তুলেছে বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। শিক্ষার্থীরা নিজেরা চাঁদা তুলে এসব গ্রাফিতির অর্থের জোগান দিচ্ছেন। আর শিক্ষার্থীদের এমন কাজকর্মের সাধুবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামীর সুন্দর বাংলাদেশের স্বপ্নের সারথি হতে যাচ্ছেন, এমন প্রত্যাশা তাদের।
মেহেদী হাসান নিরব নামে এক শিক্ষার্থী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনের দেয়ালসহ বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। মেহেদী আরো জানান আমরা চাই একটি সুন্দর, গোছানো ও পরিচ্ছন্ন বাংলাদেশ।

Share this news as a Photo Card


১৯ মে ২০২৬

গোসাইরহাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

www.hongkar.com |
dailyhongkar