বাংলাদেশে রাজনৈতিক উত্থান-পতনে সংখ্যালঘু হিন্দুদের মন্দির, বাড়িঘরে হামলা ভাংচুর, নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠানসহ জান মালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ।
শনিবার (১০ আগস্ট) শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ডা. হেমন্ত দাসের নেতৃত্বে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শরীয়তপুর জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি নারায়ণ চন্দ্র বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা হিন্দু মহাজোটের সাবেক সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি অনিক ঘটক চৌধুরী, সহ-সভাপতি চঞ্চল মজুমদার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু যুব সমাজ ও ছাত্র মহাজোট নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ একটি মিছিল নিয়ে পালং বাজার প্রদক্ষিণ করে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ করে।
শরীয়তপুরে ৬৫০ বছরের পুরনো ধানুকা মনসা বাড়ী মন্দিরে অবস্থিত কৃষ্ণ মন্দির ভেঙ্গে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, অনতিবিলম্বে মন্দির স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানাই।