আজ , , ,

ভেদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শোক র‌্যালি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেদরগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের মা প্লাজা থেকে শোক র‌্যালি শুরু হয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে শেষ হয়। সেখানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সাবেক ছাত্রনেতা আবু সায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএম মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাইয়ুম চুন্নু, স্বেচ্ছা সেবক দল কেন্দ্রীয় নেতা ও মালেশিয়া শাখা স্বেচ্ছা সেবক দলের সভাপতি হাবিবুর রহমান (রতন) তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান ঢালী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম হোসেন মাঝি, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম দালাল ও সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, সাবেক কাউন্সিলর ও যুবনেতা, হুমায়ুন আকন্দ, ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল রাড়ী, সাংগঠনিক সম্পাদক রাসেল মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করেন এবং তাদের নিহতদের পরিবারদের আজীবন ভাতা দেওয়ার দাবি জানান বর্তমান সরকারের কাছে। স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করায় তাদেরকে স্মরণ করেছে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar