আজ , , ,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বাড়িতে বিএনপি সভাপতি কিরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের তিন বীর সন্তান শহীদ হয়েছে। সেই শহীদদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। প্রতিটি পরিবারের জন্য বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমাণ কিরণ।
১০ আগস্ট দুপুরে তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিল দেওয়ানিয়া গ্রামের শহীদ জোনায়েদ ফরাজির (২০) বাড়িতে যান। সেখানে তিনি শহীদ জোনায়েদের পিতা শাহ আলম ফরাজীর হাতে বিএনপির পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন। জোনায়েদের পরিবারের সংসার চালানের জন্য প্রতিমাসে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন তিনি। পর্যায়ক্রমে তিনি অপর শহীদ মামুন ও মুকুলের পরিবারের সাথে সাক্ষাত করবেন।
পরে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর বাসায় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন। সেখান থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্দির ও উপাসনালয় পরিদর্শন করেন।
জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি তাদের পরিবারের সাথে আমরা দেখা করেছি। যে মায়েরা তাদের সন্তানদের আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন তাদের প্রতি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই করতে পারব না। আমরা তাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবোনা তবে তাদের স্বাধীনতা দিতে পারব।
তিনি আরো বলেন, আমি ৭ বছর বাড়িতে আসতে পারিনি। একবার এসেছিলাম তখন ৬ নম্বর সতর্কতা সংকেতের মধ্যে আমাকে পদ্মা নদী পাড়ি দিতে হয়েছে। তৎকালীন পুলিশ সুপার আব্দুল মোমেনের কাছে সহযোগিতা চেয়েও কোন লাভ হয়নি। কে অশান্ত রাজনীতি করে তা আমি ও আপনারা জানেন। অশান্ত রাজনীতির জবাব অশান্ত ভাবে দেব না। তবে সাফ সাফ জানিয়ে রাখছি, হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করার কোন সুযোগ নাই। আমাদের দলের ছেলেদের ভালো জায়গায় রেখেছি। তারা যদি কোন অন্যায় অনিয়ম করেন তাহলে তার দায় ভার আমাদের উপর পরবে। তবে মনে রাখবেন চাঁদাবাজী ও ভাংচুরের দুঃসাহস কেউ করবেন না। তাহলে তাদের ছাড় দেওয়া হবে না।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar