আজ , , ,

গঙ্গানগর চাইল্ড হেভেন কেজি স্কুলে সন্ত্রাসী হামলা

শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগরে চাইল্ড হেভেন নামে একটি কেজি স্কুলে ভাংচুর হয়েছে। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের পরে বিজয় মিছিল করায় এই স্কুল ভাংচুর হয়েছে বলে দাবী করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক ও ম্যানেজিং কমিটি। তবে বাজারের ব্যবসায়ীরা দাবী করেছেন গংগানগর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করায় স্থানীয় কমবয়সী ছেলেরা এই হামলা করেছে।
জানা গেছে, সদর উপজেলার গংগানগর ২০০৮ সালে শফিক শান্তন চাইল্ড হেভেন কেজি স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। গংগানগর বাজারে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টুর হুকুমে একটি জমি দখল করে রাখা হয়েছে। ৬ আগস্ট দুপুরে সেই জমি দখল মুক্ত করে নেয় অধ্যক্ষ শফিক শান্তন ও তার ভাইরা। পরে তাদের সাথে চেয়ারম্যানের বাকবিতন্ডা হয়। পরে চেয়ারম্যানের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে স্কুলে হামলা চালায়। হামলার পরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চাইল্ড হেভেন কেজি স্কুলের অধ্যক্ষ শফিক শান্তন জানায়, আওয়ামীলীগের প্রভাব বিস্তার করার জন্য একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা এটি।
ব্যবসায়ী ইছাহাক জানায়, সে দীর্ঘদিন ধরে একটি সরকারি জায়গায় চেয়ারম্যানের সহযোগিতায় ব্যবসা করছে। ঘর নির্মাণ, আসবাবপত্র ও মালামাল সহ তার ৪ লাখ টাকার ক্ষতি করেছে।
চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম মিন্টু জানায়, ইছাহাক নামে একটি অসহায় ছেলে বাজারে ব্যবসা করে জীবীকা নির্বাহ করে। মঙ্গলবার দুপুরে সেই দোকানের মালামাল লুট করে দোকানটি ভেঙ্গে ফেলা হয়। তখন বাজারের ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে জড়ো হয়। তখন সে বিক্ষুব্দ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেছেন। সেই সময় কম বয়সী কিছু ছেলেরা সেখানে যায়। তাদেরকেও ফিরিয়ে আনা হয়।

Share this news as a Photo Card


১৩ অক্টোবর ২০২৬

গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আমরা উদ্বিগ্ন: বিরোধী দলীয় চীফ হুইপ

www.hongkar.com |
dailyhongkar