আজ , , ,

নড়িয়া থানার ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত কল্পে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ নড়িয়া থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করে মতবিনিময় করেছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত কল্পে আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃবৃন্দের নিকট নড়িয়া থানার অফিসার ইনচার্জ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে নড়িয়া উপজেলার সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় সনাতন ধর্মালম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ সহযোগীতা প্রদানের প্রতিজ্ঞা করেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের থানা আমীর কাজী আবুল বাসার, থানা নায়েবে আমীর মো: কাউসার হাওলাদার, থানা সেক্রেটারি মাহমুদুল হাসান, পৌর আমীর কাহেত নজরুল ইসলাম, পৌর সেক্রেটারি হাফেজ মো: ইলিয়াস, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি নুরুন্নবী, চামটা ইউনিয়ন আমীর মো: মামুন খান, ভোজেশ্বর ইউনিয়ন আমীর হাফেজ মো: জাকির, জপসা ইউনিয়ন আমীর মোঃ ফরহাদ হোসেন প্রমুূখ।

Share this news as a Photo Card


৩১ জানুয়ারি ২০২৬

ডামুড্যায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত ইসলামীর প্রার্থীর নির্বাচনী সভা

www.hongkar.com |
dailyhongkar