আজ , , ,

বিএনপি-জামাতসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের বিশেষ সভা

শরীয়তপুর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি-জামাতসহ সকল সমমনা রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
৭ আগস্ট বুধবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান প্রেক্ষাপটে সার্বিক নিরাপত্তা স্বাভাবিক ও অহিংস রাখতে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুদ্দিন গিয়াস, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইন, শেখ রাসেল সেনা নিবাসের ক্যাপ্টেন আসিফ, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব আলম তালুকদার, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্ধ, সাংবাদিকগণ ও জেলার সকল সরকারি দপ্তর প্রধানগণ উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


০৬ আগস্ট ২০২৬

নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ, শরীয়তপুরে ছাত্রলীগ কর্মী আটক

www.hongkar.com |
dailyhongkar