আজ , , ,

মরহুম মাওলানা দলিল উদ্দিন মোল্যার স্মরণ সভা

শরীয়তপুর কোর্ট মসজিদের সাবেক ইমাম ও খতিব, শরীয়তপুর ইসলামিয়া সিনিয়র কামিল মাদরাসার শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দলিল উদ্দিন মোল্যার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বাদ মাগরিব শরীয়তপুর কোট এলাকায় বেপারী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত স্মরণ সভা পরিচালনা করেন মাওলানা জিয়াউল হক।
স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান। মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন ছেলে বোরহান উদ্দিন ও এ্যাড. মহিউদ্দিন মোল্যা শাহিন, জামাতা বিনোদপুর মৌলভী কান্দি দাখিল মাদরাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জামায়াতের সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, মাওলানা মকবুল হোসাইন,কাগদি দাখিল মাদরাসার সুপার সুপার মাওলানা কামরুজ্জামান প্রমূখ।
স্মরণ সভা থেকে বক্তারা বলেন, মাওলানা দলিল উদ্দিন মোল্যা ছিলেন ইসলামের একজন নির্ভিক সৈনিক। তিনি ইসলামী দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। ৭২ বছরের জীবনে তিনি দীর্ঘ ৪২ বছর কোট মসজিদের ঈমান ছিলেন। তিনি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি সত্য কথা বলার জন্য স্থান-কাল-পাত্র বিবেচনা করতেন না। তাছাড়া তিনি একজন সফল সমন্বয়ক ছিলেন। যার নজির রয়েছে তার পরিবারে। তিনি ২ স্ত্রী ও সন্তানদের নিয়ে একই ছাদের নিচে বসবাস করতেন। প্রতিবেশীরাও তার পরিবার সম্পর্কে কোন মন্তব্য করতে পারবে না। স্মরণ সভা থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar