আজ , , ,

খেলসিতে জমির বিরোধে অন্ত:সত্ত্বা নারীকে পিটিয়ে আহত

জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অন্ত:সত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শরীয়তপুর পৌরসভার খেলসি গ্রামে এই ঘটনা ঘটে। আহত নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে পালং থানায় অভিযোগ করা হয়েছে।
জানাগেছে, শরীয়তপুর পৌরসভার খেলসি গ্রামের আলাল বেপারীর সাথে তার প্রতিবেশী মোশারফ বেপারীদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। সেই বিরোধের জেরে গত ১৫ জুলাই সোমবার ভোর সারে ৫টার দিকে মোশারফ বেপারী তার স্ত্রী স্বর্ণা বেগম ও শ্বশুর মালেক হাওলাদার হামলার উদ্দেশ্যে আলাল বেপারীর বাড়িতে যায়। তখন আলাল বেপারীর ঘরে তার অন্ত:সত্ত্বা মেয়ে লিমা (২০) ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা লিমাকে টেনেহিছড়ে বাহিরে নিয়ে মারধর করে। আহত লিমাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
আহত লিমার খালা শিল্পী বেগম জানায়, জমিজমার বিরোধের কারণে লিমাকে মারধর করা হয়েছে। দুইদিন যাবৎ লিমাকে নিয়ে হাসপাতালে আছি। এখন লিমার গর্ভের বাচ্চা নড়াচড়া করে না।
লিমা জানায়, ঘুম থেকে তুলে ভোরে মোশারফ বেপারী তার স্ত্রী ও শ্বশুর শ্বাশুরীদের নিয় লিমাকে মারধর করেছে। এই বিষয়ে তার মা মাসুদা বেগম পালং মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar