শরীয়তপুরের ডামুড্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল থেকে ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় ডামুড্যা উপজেলার ৬৯টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর বালক দলের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে ৪২ নং উত্তর ডামুড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয়েছে ৫৩ নং ছয়হিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে ৬৮ নং হাজী জিন্নাত আলী ঢালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয়েছে ১৯ নং চরধানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম ছাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার মায়া, প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত, সহকারি শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল সিকদার সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।