আজ , , ,

ভেদরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারে নিষিদ্ধ ক্ষতিকর রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে সখিপুর বাজারের ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর এর সহকারি পরিচালক সুজন কাজী, জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য, জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও সখিপুর থানা পুলিশের একটি সমন্বিত টিম রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ সময় রেস্টুরেন্ট মালিককে এসব বিষয়ে সতর্ক করে আদালত।
এছাড়া একই সময় বাজারের খবির স্টোরকে ৩ হাজার টাকা, মা ফার্মেসিকে ৩ হাজার টাকা, ভাই ভাই পোল্ট্রি দোকানকে ২ হাজার টাকা ও সুমন সুইটমিটকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সুজন কাজী বলেন, প্রতি মাসেই আমাদের নিয়মিত অভিযান চলছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


১৮ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নকল পণ্য বিক্রি করায় এক বছরের কারাদন্ড, পণ্যসহ পিকাপ জব্দ

www.hongkar.com |
dailyhongkar