স্বর্ণিভর শরীয়তপুরের স্বপ্নদ্রোষ্টা ও ইয়াং বাংলার আহবায়ক আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি বলেছেন, সরকার আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তাই তিনি সবাইকে আইনের দৃষ্টিতে সমান সহায়তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বুধবার (১০ জুলাই) দুপুরে ডামুড্যা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডামুড্যা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুছাঃ নাছরিন বেগম সেতু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, সহকারি কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বিএম আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার মায়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিব বসু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন চেয়ারম্যন মাসুদ পারভেজ লিটনসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
নাহিম রাজ্জাক এমপি বলেন, রাষ্ট্রের অন্যতম লক্ষ্য ও দায়িত্ব হল নাগরিকের জন্য আইনের শাসন, সমতা, অর্থনৈতিক ও সামাজিক অধিকারসহ মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রধান লক্ষ্য ছিল এমন এক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং সুবিচার নিশ্চিত হবে।
কিন্তু জাতির পিতার নির্মম হত্যাকান্ড, সামরিক শাসন এবং স্বৈরাচারী, গণবিরোধী ও স্বাধীনতা বিরোধী শক্তির ক্ষমতা দখল জনগণের সেই স্বপ্নের বাস্তবায়নকে বারবার দূরে সরিয়ে দিয়েছে।
জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা এঁর নেতৃত্বে বর্তমান সরকার জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সকল দুঃশাসন ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে অবতীর্ণ হয়ে বাংলাদেশকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব এবং এ সময়ে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নিত করব।
আওয়ামী লীগ সরকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কারণ বিশ্ব নেতা মানবতার মা, শেখ হাসিনা আইনের সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য, শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান বাস্তবায়নে সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করার জন্য কাজ করছেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, আপনাদের সকলের সহায়তায় বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সর্বোপরি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সকলের সমন্বিত উদ্যোগেই অচিরেই সুশাসন নিশ্চিত করে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করতে সক্ষম হব।