আজ , , ,

ভেদরগঞ্জে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৩টা থেকে ভেদরগঞ্জ সরকারি এম.এ রেজা ডিগ্রি কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সখিপুর ইউনিয়ন একাদশ চরকুমারিয়া ইউনিয়ন। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা ছিলো। পরে ট্রাইব্রেকারে চরকুমারিয়া ইউনিয়নকে পরাজিত করে সখিপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, পিআইও হুমায়ুন কবির, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ কামরুজ্জামান মানিক সরদার।

Share this news as a Photo Card


২১ মে ২০২৬

গোসাইরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা

www.hongkar.com |
dailyhongkar