জাতীয় সংসদের চিফ হুইপ নূরেএ আলম লিটন চৌধুরীর পক্ষ থেকে শিবচর উপজেলার ৪২টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হযেছে।
মঙ্গলবার (৯ জুলাই) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কমিউনিটি ক্লিনিক প্রধানের হাতে সরঞ্জাম গুলো তুলে দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ সেলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: লতিফ মোল্লা। শিবচর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহজাবীন। চিকিৎসা সামগ্রী পাওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাতিমা মাহজাবীন মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা, মাননীয় হুইপ নুরে এ আলম লিটন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।