আজ , , ,

গোসাইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরীয়তপুরের গোসাইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) উপজেলা প্রর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকালে ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নাগেরপাড়া ইউনিয়ন ২-১ গোলে পৌরসভা টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট পৌরসভার মেয়র আব্দুল আউয়াল সরদার, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, গোসাইরহাট থানার এস আই বিজন, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, নাগেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৩ অক্টোবর ২০২৬

গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আমরা উদ্বিগ্ন: বিরোধী দলীয় চীফ হুইপ

www.hongkar.com |
dailyhongkar