পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের অংশগ্রহণে সফল উদ্যোক্তা সম্মাননা-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে নুসা’র প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী। অনুষ্ঠানে নড়িয়া উপজেলার প্রায় দুই হাজার খামারীর মধ্য থেকে যাচাই-বাছাই শেষে কৃষি খাতে দুই জন, মৎস্য খাতে দুই জন এবং প্রাণিসম্পদ খাতে দুইজন সহ মোট ছয়জন খামারীকে বিভিন্ন কার্যক্রমে সফলতার জন্য শ্রেষ্ঠ উদ্যোক্তা সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসার উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ কবির হোসেন।