বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান উজ্জ্বল আকন ও জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী। এ সময় পালং জাজিরার গণমানুষের নেতা সংসদ সদস্য ইকবাল হোসেন অপু নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি দল ও উপজেলা উন্নয়নে কাঙ্খিত ভূমিকা পালনের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর সুদৃষ্টি কামনা করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি তার বক্তব্যে, আওয়ামীলীগের দূর্দিনে ইকবাল হোসেন অপু এমপি’র ভূমিকা অত্যান্ত প্রশংসনীয়। তিনি তখনও দলের জন্য নিবেদিত ছিলেন। এখনো অপরিহার্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতার আদর্শে, প্রিয়নেত্রীর আস্থাভাজন নেতা ইকবাল হোসেন অপুকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি ও ভরসা রাখি।