শিবচর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে মাদারীপুর জেলার শিবচরের পৌর বাসস্ট্যান্ডে পরে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে (৬৫) রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে পাঠানো করা হয়েছে।
জানাগেছে, শিবচরের পৌর বাসস্ট্যান্ডে পরে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাস্তায় পড়ে থেকে মুমূর্ষু হয়ে পরেন তিনি।
বিষয়টি জানতে পেরে সোমবার ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান শিবচর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সৌরভ রেজা শিহাবের দায়িত্বে ওই বৃদ্ধের চিকিৎসা শুরু হয়। জানা গেছে, গত সোমবার সন্ধ্যা থেকে বাকপ্রতিবন্ধী অসুস্থ লোকটিকে পৌর বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নানাভাবে লোকটির পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এ বৃদ্ধকে কে বা কারা রেখে গেছে তাও জানা সম্ভব হয়নি। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন জানান, অসুস্থ অবস্থায় সোমবার রাতেই ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠেন। ওই দিন বিকেলে তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে পাঠানো করা হয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাকশক্তিহীন অসুস্থ লোকটিকে কে বা কারা যেন বাসস্ট্যান্ডে ফেলে রেখে গেছে। আমরা বিষয়টি জানতে পেরে সমাজসেবা কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে তাকে উদ্ধার করি। গত তিন দিন চিকিৎসাধীন অবস্থায় তার আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এর পরে সরকারি বিধিমোতাবেক তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়/অভ্যর্থনা কেন্দ্রে হয়েছে।