ডামুড্যা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকালে চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, ভাইস চেয়ারম্যান বিএম সাত্তার ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার মায়াসহ তাদের কার্যালয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার নাছরিন বেগম সেতুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পরিষদের অন্যান সদস্যগণ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় নির্বাহী অফিসারের সাথে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতন, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন ও আব্দুল হাদি জিল্লু সহ পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছার জবাবে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ নির্বাচন কর্মকর্তা এবং ডামুড্যা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সর্বপ্রথম প্রয়াত জাতীয় বীর, আধুনিক শরীয়তপুরের রূপকার জননেতা আব্দুর রাজ্জাকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শরীয়তপুর-৩ আসনের অভিভাবক আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আব্দুর রশিদ বলেন, ডামুড্যার মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে। তাই তারা পবিত্র আমানত সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। এই জয় আমার একার নয়, এই জয় ডামুড্যা উপজেলাবাসীর। এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।