আজ , , ,

ফিরোজ খান সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

ঐতিহ্যবাহী সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বিতীয় বারের মতো সভাপতি মনোনিত হয়েছেন বর্তমান সভাপতি সমাজ সেবক আলহাজ্ব ফিরোজ হোসেন খান।
সোমবার (১ জুলাই) সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের রির্টানিং অফিসার ও ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভায় সর্বোসম্মত ভাবে ফিরোজ হোসেন খান দ্বিতীয় বারের জন্য সভাপতি মনোনিত হলেন।
এ সময় নতুন কমিটির সদস্য আবুল বাশার ঢালী, ফিরোজ হোসেন খান, সিমা আক্তার, আনোয়ার হোসেন ঢালী, এসএম কাউসারসহ শিক্ষক প্রতিনিধি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

www.hongkar.com |
dailyhongkar