প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষনা করেছে গোসাইরহাট পৌরসভা। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে ২০২৪-২৫ অর্থ বছরে ৩৯ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন গোসাইরহাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মো. আবদুল আউয়াল সরদার।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ৭ কোটি ৩৪ লাখ ১০ হাজার প্রস্তাব করা হয়েছে এবং রাজস্ব খাতে মোট ব্যয় ৬ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাক প্রস্তাব করা হয়েছে। একই সাথে উন্নয়ন খাতে মোট আয় ৩২ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে এবং উন্নয়ন খাতে মোট ব্যয় ৩২ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। একই সাথে সার্বিক বাজেটে ৩৯ লাখ ৬০হাজার টাকা উদ্বৃত্ত আয় ব্যয় প্রস্তাব করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ নুরুল আমিন রাড়ী, প্যানেল মেয়র-২ আলি আকবর সরদার, সংরক্ষিত নারী কাউন্সিলর মায়া বেগম, তাহমিনা, শেফালী বেগম, কাউন্সিলর হুমায়ুন সিকদার, মফিজ শেখ, অহিদুল চৌকিদার, অনির্বান ঘোষ, আনোয়ার গাজী, বিপ্লব ঢালী, ডালিম সরদার এবং পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল আলিম মোল্লা প্রমুখ।
পৌর মেয়র মো. আবদুল আউয়াল সরদার বলেন, গোসাইরহাট পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতকরণ সহ এলাকার উন্নয়নের জন্য প্রস্তাবিত বাজেট করা হয়েছে। তিনি বাজেটের সব উন্নয়ন কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।