আজ , , ,

পবিত্র মদিনায় সাকিব এভিয়েশনের হাজিগণ

আলহামদুলিল্লাহ, সাকিব এভিয়েশনের, আমিরে হুজ্জাজ আলহাজ হাবিবুর রহমান এর নেতৃত্বে পবিত্র মক্কা নগরী থেকে হজ্জের সকল কাজ সম্পন্ন করে প্রিয় রাসুলের (সাঃ) রওজা মোবারক পবিত্র মদিনা মনোয়ার পৌছেছেন হাজী সাহেবগণ।
সৌদি আরবের স্থানীয় সময় বেলা সারে ১১ টায় পবিত্র মদিনা উদ্দেশ্যে রওয়ানা করেন। ৬ ঘন্টার পথ পাড়ি দিয়ে সারে ৪ টায় রাসুলের রওজায় পৌঁছেন। এ কাফেলায় রয়েছেন সাবেক সচিব শেখ মোহাম্মদ সোহরাব হোসেন, মাদারীপুরের সিভিল সার্জন ডাঃ মুনীর আহম্মেদ খান, স্বপরিবারে আছেন ডাঃ মফিজুর রহমান স্বপন, শরীয়তপুর পুলিশ লাইন্স মসজিদের খতিব হাফেজ মাওলানা কেরামত আলী।
সাকির এভিয়েশনের ম্যানেজার আনোয়ারুল হক মিল্লাত জানান, আল্লাহর রহমতে আমাদের সকল হাজি সাহেবগণ সুস্থ ও ভালো আছেন। আল্লাহর রহমতে আগামী ১০ তারিখ আমরা পবিত্র মদিনা শরীফ থেকে সকল কার্যাদি সম্পন্ন করে জন্মভূমির পথে রওয়ানা দিবো ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

শরীয়তপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

www.hongkar.com |
dailyhongkar