আজ , , ,

পপুলার লাইফের শরীয়তপুর অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের শরীয়তপুরে বীমা দাবীর চেক হস্তান্তর ও অর্ধ বার্ষিক ব্যবসা ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে শরীয়তপুর মডেল মসজিদের সভাকক্ষে এ বীমা দাবীর চেক হস্তান্তর ও অর্ধ বার্ষিক ব্যবসা ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়।
চেক হস্তান্তর ও অর্ধ বার্ষিক ব্যবসা ক্লোজিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, নওশের আলী নাঈম ও মোঃ হাবিবুর রহমান। জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উর্ধ্বতন নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী পরিচালক মোঃ মোখলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, কবির হোসেন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সোহানুর রহমান।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

নড়িয়ার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে প্রবাসী বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ

www.hongkar.com |
dailyhongkar