যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় শেষ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।
বৃহস্পতিবার বিকালে শরীয়তপুর জেলার বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজকে ট্রাইবেকারে পরাজিত করে ভেদরগঞ্জ সরকারি এম. এ. রেজা ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোঃ আহসান হাবীব, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দীন, এনডিসি মোঃ সোহেল রানা, সরকারি এম. এ রেজা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তারুণ্যের যথাযথ বিকাশে খেলাধূলার প্রয়োজনীয়তা এবং এক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করার পাশাপাশি চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ফেয়ার প্লে ট্রফি সেরা খেলোয়াড় পুরস্কার, প্লেয়ার অফ দ্যা ম্যাচ, প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট ও সব্বোর্চ গোলদাতার পুরস্কারসহ অন্যান্য খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করা হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য, কোচ ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।