দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে শরীয়তপুরে বাংলাদেশ আওয়ামী লীগের লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে রোববার (২৩ জুন) বিকেল ৬টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রায় দশ সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল দশটায় শরীয়তপুরের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে উপমহাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্মদিন পালন করা হয়।
আনন্দ শোভাযাত্রা সহ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি আবুল হাসেম তপাদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম আহবায়ক এ্যাড. মীর্জা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর ও শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অংশ নেন।