পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধ বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুুতি সভা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাকরাইলে অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ জুন) সকাল ১০ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, এমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ আবু তাহের, মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ।
এ সময় কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক এবং প্রকল্প পরিচালকবৃন্দ, সার্ভিস সেল ইনচার্জ থেকে তদুদ্ধ কর্মকর্তা সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ মেয়াদ উত্তীর্ণ গ্রাহকের বীমা দাবি নিয়মিত ভাবে পরিশোধ করছে। পপুলারে বীমা করে কেউ কখনও ক্ষতিগ্রস্থ হয়নি। এখন বীমা কর্মীরা তাদের বীমা কাজের মাধ্যমে নিজের ও দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বীমা কোম্পানির মাধ্যমে দেশের বেকারত্ব দূর হচ্ছে। দেশের মানুষের ও সমাজের উন্নয়নে বীমা কোম্পানিগুলো অগ্রনী ভূমিকা পালন করে আসছে।