শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে সহস্রাধিক অতিদরিদ্র ব্যক্তির মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সকালে মহিষার ইউনিয়ন পরিষদ মাঠ থেকে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মো: অরুন হাওলাদার। এ সময় প্যানেল চেয়ারম্যান দোলন হাওলাদার, ইউনিয়ন পরিষদ সচিব আলী আহম্মেদ সরদার, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল বাশার ঢালী, মোজাম্মেল হক মৃধা, তোফায়েল আহম্মেদ লালন, সাবেক সদস্য তোতা সরদার, সংরক্ষিত সদস্য লিপি উপস্থিত ছিলেন।