আজ , , ,

২৯টি পরিবার জমিসহ গৃহ পাবে, ভূমি ও গৃহহীন হবে সদর উপজেলা

শরীয়তপুর সদর উপজেলার ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরবিারকে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমিসহ গৃহ প্রদান করা হবে। ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানের হাতে জমির কবুলিয়াত, নামজারি খতিয়ান, দাখিলা ও ঘরের চাবি হস্তান্তর করবেন। সেই সাথে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ থেকে সদর উপজেলার ২৯টি উপকারভোগী পরিবারের হাতে জমির কাগজপত্রসহ ঘরের চাবি হস্তান্তর করবেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন। বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলায় কর্মরত সাংবাদিকদের অবগত করা হয়েছে। এই সাথে সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত ঘোষিত হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিস এলাহী, সদর উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দময় ভৌমিক, সদর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার তাহমিনা আক্তার, সদর উপজেলা শিক্ষা অফিসার তাজুল ইসলাম, পিআইও জিএম সাইফুল ইসলাম প্রমূখ।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

www.hongkar.com |
dailyhongkar