আজ , , ,

ভেদরগঞ্জে ঈদুল আজহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভেদরগঞ্জ উপজেলার প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আজহা নির্বিগ্ন ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা । ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলা সাবরেজিষ্টার অফিসার মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আতিকুর রহমান মিয়া প্রমূখ।

Share this news as a Photo Card


০৬ সেপ্টেম্বর ২০২৬

ভেদরগঞ্জে বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

www.hongkar.com |
dailyhongkar