শরীয়তপুরের ডামুড্যা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু। মেলা উদ্বোধন পূর্বে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে করেন উপজেলা কৃষি অফিসার রাজিব বসু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ ডামুড্যা থানা এমারত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণরত স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় প্রায় ১৫ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু বলেন, চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।