আজ , , ,

নড়িয়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার (৯জুন ) মেলার উদ্বোধন করেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।
বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাটি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে। কৃষি প্রযুক্তি মেলার এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, থাকবো সুখে দিবানিশি’।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সহকারি কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ চৌধুরী।
এসময় প্রধান অতিথি একেএম এনামুল হক শামীম বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। এরই মধ্যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং বাংলাদেশ কৃষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিনামূল্যে বীজ সার প্রদানসহ নানান প্রকার প্রণোদনা দিয়ে কৃষি উন্নয়নকে সমৃদ্ধ করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, তারা গবেষণা করছেন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং কৃষিতে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছেন। বর্তমানে সব ধরণের চাষে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ উৎপাদন আরো বাড়াতে হবে। কৃষিতে যতো বেশি প্রযুক্তি ব্যবহার হবে ততো বেশি উৎপাদন বাড়বে। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকেরা উপস্থিত ছিলেন। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৩০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

Share this news as a Photo Card


২৫ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বিপিজেএফের পরিচ্ছন্নতা অভিযান

www.hongkar.com |
dailyhongkar