“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১০ টায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু। সহকারি কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমদাদুল হক ইনু, সমবায় কর্মকর্তা মোঃ রাসেদ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতাগণ।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয়না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা তাদের পরিবারের প্রবীণদের ভূমি সংক্রান্ত সেবা পেতে সাহায্য করতে পারে। কারণ, বয়স্করা অনেক সময় অনলাইনে ডিজিটাল সেবার বিষয়গুলো তেমন বুঝে উঠতে পারেন না।