আজ , , ,

ভেদরগঞ্জ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু

সারাদেশের ন্যায় সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের অংশ হিসেবে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা/ কর্মচারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সেবা প্রত্যাশীগণ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম বলেন, এবারের প্রতিপাদ্য “ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক”। স্মার্ট ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা ও অনলাইনে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুতারোপ করেন।
সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম তার বক্তব্যে উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবা বুথ এবং সেবা সংশ্লিষ্ট বিষয়ে বুথ থেকে জনগণের সপ্তাহব্যাপী সকল জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদানের ব্যবস্থার কথা জানান। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা ভূমি অফিস ভূমি সেবাকে সহজলভ্য ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষে কাজ করছে বলে তিনি জানান। উল্লেখ্য ০৮-১৪ জুন সারা দেশব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হচ্ছে।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে বেসরকারি প্রাথমিক বৃত্তি পেল ১৯৭ শিক্ষার্থী

www.hongkar.com |
dailyhongkar