শরীয়তপুরের ডামুড্যায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল ও ছাগল পালনের জন্য ঘড় এবং এক বস্তা করে ভুষি বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) সকাল ১০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ডামুড্যা উপজেলা পরিষদ চত্ত্বরে এ ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতু, সহকারি কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ রাশেদুল হকসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ জানান, উপজেলার ৪০ জন মৎস্য কার্ডধারী জেলেদের মাঝে ২টি করে মোট ৮০ টি ছাগল, এক মাসের খাবার এবং ৪০ টি ছাগলের খোয়ার বিতরণ করা হয়েছে।