ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৪৮ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে ২৭ মে বিকাল সাড়ে ৩ টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিলো।
শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘুর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে সাতটি ফেরি চলাচল করছে।