আজ , , ,

জাজিরায় অস্ত্র ও ইয়াবাসহ নারী আটক

শরীয়তপুরের জাজিরায় একটি শুটারগান ও ৪০ পিস ইয়াবাসহ লিজা নামের এক নারীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার মূলনা ইউনিয়নের মূলনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লিজা আক্তার জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া ৭ নং ওয়ার্ডের আক্কাস ঢালীর স্ত্রী বলে জানাগেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হকের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। পুলিশ জানায়, আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাজিরা থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে।

Share this news as a Photo Card


০৫ আগস্ট ২০২৬

শরীয়তপুর পৌর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

www.hongkar.com |
dailyhongkar