আজ , , ,

তারাবুনিয়ায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজর টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ মে) দুপুরে উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজারের অবস্থিত সেইফ লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অভিযোগে জানাযায় প্রতিষ্ঠানটি বিভিন্ন পরীক্ষার ফি বাবদ সরকার নিধারিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য রাখে। এ জন্য তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম। এ সময় প্রতিষ্ঠানটিকে সার্বিক পরিবেশ উন্নতি করা সহ বিভিন্ন দিকনির্দেশনা ও প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্ধারিত সময় বেধে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুমন কুমার পোদ্দার। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।

Share this news as a Photo Card


০৫ সেপ্টেম্বর ২০২৬

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মায়ের ইন্তেকাল

www.hongkar.com |
dailyhongkar