আজ , , ,

মরহুম সরদার সেকান্দার আলীর মৃত্যু বার্ষিকী পালিত

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মরহুম সরদার সেকান্দার আলীর ৩৫ তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
দিবসটি পালনের লক্ষে মরহুমের জন্মস্থান ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের পম গ্রামে নিজ বাড়ীতে কোরআন খতম, দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে। এছারাও মহিষার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সকল মসজিদে দোয়া-মিলাদ ও তাবারক বিতরণ করা হয়েছে।
মরহুমের জেষ্ঠ পুত্র সরদার আনিছুুর রহমান স্বপন, তার মরহুম পিতার রুহুহের মাগফিরাতের জন্য তার সকল আত্মীয় স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
মরহুম সরদার সেকান্দার আলী কল্যাণ ট্রাষ্ট এর চেয়ারম্যান ও মরহুমের কনিষ্ঠ পুত্র সরদার আব্দুস সাত্তার তরুন জানান, তার পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়ি পম সরদার বাড়ি ছাড়াও পম সাজনপুর এতিমখানা, পাপরাইল মোহাম্মদীয়া এতিমখানায় কোরআন খতম, দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে। এ ছাড়া পম ও মির্জাপুর গ্রামের সকল মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card


১৯ আগস্ট ২০২৬

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু

www.hongkar.com |
dailyhongkar