ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহণের পর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফামকে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (২০ মে) দুপুরে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম এর ঢাকাস্থ কার্যালয়ে গিয়ে ভেদরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতি নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর জব্বার রাড়ি, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি সালাহ উদ্দীন মাতাব্বর, বিশিষ্ট সমাজ সেবক ও সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সম্পাদক রফিকুল আলম (আলমগীর) তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজি জুয়েল মোল্যা প্রমূখ।