আজ , , ,

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ মে) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এ মাসিক সভা” অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুদ্দিন গিয়াসসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ, জেলার বিভিন্ন দপ্তর প্রধান জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, আমাদের জেলার প্রথম ধাপে অনুষ্ঠিত নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সবার সহযোগিতা ও অন্তরিকতার জন্য জেলা প্রশাসক ধন্যবাদ জানান। সেই সাথে জেলার চলমান উন্নয়ন কাজ গুলো দ্রুত সম্পন্ন করার পাশা পাশি গুনগত সঠিক মানসম্মত করার জন্য স্ব স্ব দপ্তর গুলোর প্রতি আহবান জানান।

Share this news as a Photo Card


১৫ সেপ্টেম্বর ২০২৬

ডামুড্যায় নকল ঔষধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.hongkar.com |
dailyhongkar