শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ী ইউনিয়নের হাটুরিয়া মিয়া বাড়ির কৃতি সন্তান, আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিঞা) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের অডিটরিয়মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোসাইরহাট উপজেলা শাখা কমান্ড এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সামন্তসার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রব সরদার এর সঞ্চলনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিঞা) এর মেজো ছেলে জিয়াউর রহমান আহাদ মিঞা, যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল, নলমুড়ি ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মিঞা, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল, সামন্তসার মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আবুল হাসেম, রুবেল রাড়ীসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যাক্তিগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম শামসুর রহমান ছিলেন, বে-গ্রুপের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক।