আজ , , ,

গোসাইরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবলু মৃধা ভাইস চেয়ারম্যান

তৃতীয় অর্থৎ শরীয়তপুরের শেষ ধাপে অনুষ্ঠিত গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (১২ মে) নির্বাচনে অংশগ্রহনকারী অপর ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলে নির্বাচন কমিশন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধাকে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
জানাগেছে রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতির সম্পাদক শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, তাঁরা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন। এতে এমদাদ হোসেন বাবলু মৃধা আর কোন প্রতিদ্বন্দি না থাকায় সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান নিশ্চিত করেন।

Share this news as a Photo Card


০১ অক্টোবর ২০২৬

নড়িয়ায় পদ্মার তীর রক্ষা বাঁধে ফাটল

www.hongkar.com |
dailyhongkar