আজ , , ,

ভেদরগঞ্জে মায়েদের বীরত্বগল্পে মা দিবস পালিত

মা মধুর ডাক। প্রতিটি মানুষের জীবনে মায়েদের বীরত্বপূর্ণ অবদান রয়েছে। মায়েদের বীরত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে বিশ্ব মা দিবস পালন করলো ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার (১২ মে) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস, উপজেলা হিসার রক্ষণ অফিসার মোঃ আরিফুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী ছারাও, প্রায় ২০ জন মা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা তাদের মায়েদের বীরত্বপূর্ণ গল্প তুলে ধরেন।

Share this news as a Photo Card


০৪ আগস্ট ২০২৬

জুলাই শহীদ ইমাম হোসেন এর কবরে শ্রদ্ধা নিবেদন

www.hongkar.com |
dailyhongkar