আজ , , ,

এসএসসি ফলাফলে শীর্ষে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

২০২৪ সালে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১২ মে তাদের ফলাফল প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের অধীন শরীয়তপুরে মাজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সীমানা পেরিয়ে বৃহত্তর ফরিদপুরে প্রথম স্থান দখল করে নিয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এই বছর ৪৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৭ শতাংশ শিক্ষার্থী সফলতার সাক্ষর রেখেছেন। তারে মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন শিক্ষার্থী। সংবাদ পেয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মাঠে নেমে আসে। ব্যান্ডের তালে তালে নৃত্যে মেতে ওঠেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এই সফলতার দাবীদার শিক্ষার্থী ও শিক্ষকদের। এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন। তিনি আরো বলেছেন বরাবরের মতো তার প্রতিষ্ঠান জেলার সীমানা পেরিয়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে প্রথম স্থান অর্জণ করেছে।

Share this news as a Photo Card


১২ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

www.hongkar.com |
dailyhongkar